• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান মুরাদনগরে ঝড়ে নিহত পরিবারকে অনুদান দিলেন ইউএনও মুরাদনগরে জেলা পরিষদের কোটি টাকার জমি দখলমুক্ত করেছে  প্রশাসন মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ মুরাদনগরে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ ​ মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই মুরাদনগরে কৃষি জমি মাটি যাচ্ছে ইটভাটায় সক্রিয় ডজন খানেক সিন্ডিকেট বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদনগরের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধামঘর ইউনিয়নের খুরুইল গ্রামে বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে খুরুইল গ্রামের খেলার মাঠ প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী, বায়তুল ফালাহ্ জামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও কবরবাসীর রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আব্দুস সাত্তার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর ড. শাহ এনামুল হক আলা আজহারী।
এসময় আরো বক্তব্য রাখেন, ধামঘর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের সরকার, আলামুল হুদা মাস্টার, অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্সী, সামুদ্রিক ও মৎস্য অধিদপ্তরের পরিদর্শক গোলাম মর্তুজা, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এভিপি জাকির হোসেন, দুবাই প্রবাসী ইব্রাহিম সরকার, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবির আহমেদ, বিল্লাল হোসেন সুমন, হাজী আবুল কাশেম, কাজী শফিক, মোঃ অলিউল্লাহ, খুরুইল ও মধুমুরা গ্রাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে বক্তারা এলাকার মুসল্লিদের জন্য সুন্দর একটি মসজিদ গড়ে তোলার জন্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীর ড. শাহ এনামুল হক আলা আজহারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category