• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
মুরাদানগরে হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সভা মুরাদনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল দেশীয় অস্ত্র মুরাদনগরে আওয়ামীলীগ নেতা মাসুক গ্রেপ্তার মুরাদনগরে সিনিয়র সাংবাদিক শাহ আলম জাহাঙ্গীর মারা গেছেন

মুরাদানগরে হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (১০ জুন) উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি (সৈয়দ বাড়ী দরবার শরীফ) প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ওমর খোরশেদ রুজু। প্রতিষ্ঠাতা শাহ্ সৈয়দ মেহেদী জামান (চয়ন)-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুনুর রশিদ, দেবিদ্বার উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাইনুদ্দিন হাসান, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচসিপি ডা. শহিদুল ইসলাম, কুমিল্লার সিনিয়র লাইব্রেরিয়ান মো. কামরুল হাসান, নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা অলিউল্লাহ সুলতানি, বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনসহ বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ।

বক্তারা বলেন, হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ফাউন্ডেশনের নিজস্ব লাইব্রেরিতে স্থানীয় শিশুরা বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছে, যা তাদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক অবদান রাখছে।

অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও দরবার শরীফের মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category