• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী সমাবেশ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা মুরাদানগরে হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ফুলপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে পাথর পুড়িয়ে চুন তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (বিজিডিসিএল) লিঃ। রবিবার বিকেলে কারখানাটিতে অভিযান চালিয়ে মাটি খুড়ে গ্যাসের অবৈধ লাইনের অস্তিত্ব বের করার পাশাপাশি গ্যাস ব্যবহারের সরঞ্জাম জব্দ করেন বিজিডিসিএলের দেবিদ্বার এরিয়া কার্যালয়ের প্রকৌশলী কাজী আবু ওবায়েদ।
জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের ফুলপাড়া আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারের আরএফএল ডিলার মামুন মিয়া, বড়শালঘর গ্রামের মোমেন মিয়া ও কুলুবাড়ী গ্রামের হাসেম সরকারের ছেলে বিল্লাল সরকারসহ একটি চক্র অবৈধভাবে গ্যাস লাইন ব্যবহার করে পাথর পুড়িয়ে চুন তৈরী করে আসছিলো। আবাসিক এলাকায় চুনের কারখানা চালনায় স্থানীয়রা বাঁধা দিলেও তারা কোন কর্নপাত না করে উল্টো তাদের হুমকি ধামকি দিতো। বাঁধা দিলে মামলার ভয় দেখাতো।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী ওবায়েদের নেতৃত্বে বিজিলেন্স টিম সরেজমিনে অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধ উপায়ে চোরাই ভাবে গ্যাস ব্যবহার করার সময়ে হাতেনাতে ধরতে সক্ষম হোন। এবং গ্যাসের বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করেন। এখানে ঝুকিপূর্ণ ভাবে পাঁচটি ফার্নেস লাইনের মাধ্যমে জাতীয় সম্পদ গ্যাস চুরি করে ব্যবহার করে আসছিল এই চক্রটি।

বিজিডিসিএল দেবিদ্বার এরিয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী কাজী আবু ওবায়েদ বলেন, আমরা চোরাই ভাবে গ্যাস ব্যবহার করার সময় হাতেনাতে ধরতে পেরেছি। এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে প্রতিমাসে প্রায় ১০লক্ষ টাকার গ্যাস অপচয় করেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি বিধি অনুযায়ী থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন খান বলেন, বিজিডিসিএলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category