• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার জমি দখলমুক্ত বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার  ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগে চলছিলো চুন তৈরীর কারখানা, হাতেনাতে ধরলো কতৃপক্ষ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার জমি দখলমুক্ত

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী বোড়ার চর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বাজারের কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়েছে।
​আজ বুধবার দিনব্যাপী এই মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান।

​স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোড়ার চর বাজারের একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট এবং স্থাপনা নির্মাণ করে আসছিল। একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও দখলদাররা জায়গা খালি না করায় আজ প্রশাসন কঠোর অবস্থানে যায়।
​অভিযানকালে বুলডোজার দিয়ে বাজারের অবৈধভাবে গড়ে ওঠা পাকা, আধাপাকা ও কাঁচা ঘরসহ প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বোড়ার চর বাজারের সরকারি খাস জমি দখল করে রেখেছিল। আজকের এই সফল অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কোটি টাকারও বেশি।
​তিনি আরও বলেন।
​”সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। অবৈধ দখলদার যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উপজেলার যেখানেই সরকারি জমি দখল করে রাখার খবর পাওয়া যাবে, সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বোড়ার চর বাজারের এই উদ্ধারকৃত জায়গায় যাতে পুনরায় দখল না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।”
​এদিকে প্রশাসনের এই সাহসী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বোড়ার চর বাজারের সাধারণ ব্যবসায়ী এবং স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category