• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২ শিক্ষার মানোন্নয়নে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে পৃথক অভিযানে দুই মাদক সম্রাট গ্রেপ্তার মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত মুরাদনগরে উচ্ছেদ অভিযান: বোড়ার চর বাজারে কোটি টাকার জমি দখলমুক্ত বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার  ১০৯ পদ শূন্য, জনবল সংকটে ধুঁকছে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে খাদিজা রূপালী (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রামের উত্তর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত খাদিজা রূপালি কুরুন্ডি গ্রামের মান্নান মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলমের নির্দেশনায় এসআই ফেরদৌস রনি ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে খাদিজা রূপালীর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category