• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাস স্টেশনের পাশে দয়াময় আইসক্রিম কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে দয়াময় আইসক্রিম কারখানাকে অনুমোদনহীন ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও নকল মোড়ক ব্যবহার এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অপরাধে কারখানার মালিক হারুন রশীদ মোল্লার ছেলে ইমন ওরফে সম্রাট (২৫) কে ৮০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম বিনষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা আমিনুল ইসলাম, মুরাদনগর থানার এসআই সুমনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম সারোয়ার রাব্বী বলেন, মুরাদনগরে ভেজাল খাদ্য উৎপাদন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category