• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

আওয়ামীলীগ পালিয়েছে বলায় বিএনপির ৪কর্মীকে কুপিয়ে জখম

Reporter Name / ১১৫ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে আওয়ামীগ পালিয়েছে বলায় কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে বিএনপির চার নেতাকর্মীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে আ’লীগ নেতার ছেলের নেতৃত্বে সন্ত্রাসীরা।
শনিবার (১০মে) রাতে কুমিল্লা জেলার পূর্ব ধইর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল এবং তার ছেলে সৌরভ, একই গ্রামের বিএনপি কর্মী জাহের মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল।
আহতদের মধ্যে জাহিদুল মুমূর্ষ অবস্থায় ঢাকার এভারকেয়ার হসপিটালের আইসিইউতে, বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (৩রা মে) শনিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে যাওয়ার পথে পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল মিয়ার ছেলে সৌরভের সাথে একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মানিক মিয়ার ছেলে জিহাদের বিএনপি-আওয়ামীলীগ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আওয়ামীলীগ পালিয়েছে বলায় দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে বিষয়টি জানতে পেরে দুই পক্ষের অভিভাবকদের মাধ্যমে সূরাহা হলেও এর জের ধরে শনিবার রাতে নবিয়াবাদ মাদ্রাসার সামনে মানিক মিয়ার ছেলে জিহাদ ও জিসানের নেতৃত্বে ৫/৬জনের একটি সন্ত্রাসী দল আচমকা সৌরভের উপর ধারালো ছোরা দিয়ে হামলা চালায়। এসময় সৌরভকে বাচাতে এলে তার বাবা জুয়েল মিয়া ও কাকা শাকিল এবং তার সমবয়সী জাহিদুলকে চোখে পেটে পিঠে ও হাতে এলোপাথারী ছুরিকাঘাত করতে থাকে। আহতদের শোর-চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে রেফার করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে এভারকেয়ার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন আছে।
আহত জুয়েলের ভাই বিএনপি নেতা হাবীবুর রহমান বলেন, ছেলেরা ঝগড়া করছে এগুলো নিয়ে তিন দিন আগে এলাকায় সামাজিক ভাবে মিমাংসা হওয়ার পরেও আমার ভাই, ভাতিজাসহ বিএনপির কর্মীদের উপর এমন নৃশংস হামলা চালিয়েছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। জাহিদুলের অবস্থা খুব খারাপ, তার একটা চোখ খুলে ফেলছে। এখন সে আইসিইউতে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category