• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও আন্দিকোট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেদ মোশারফ এর উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ঘোরাশাল হাজী মুকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার শফিকুল ইসলাম, কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, খোরশেদ আলম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল মাদ্রাসার সুপার আ.ন.ম. জসিম উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও  সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুরাদনগরে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা খুব কমই এসেছে। তিনি ছিলেন মাধ্যমিক শিক্ষক পরিবারের একজন অভিভাবক। সাধারণ মানুষের আশার বাতিঘর। যে কোনো প্রয়োজনে, দুর্যোগে কিংবা সংকটে তাকে পাশে পেয়েছে মাধ্যমিক শিক্ষক পরিবার ও মুরাদনগরবাসী। তিনি শুধু একজন ইউএনও নন, ছিলেন একজন আপনজন।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকরা হলেন জাতির কান্ডারি, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং সমাজের ভিত্তি স্থাপন করেন। শিক্ষাব্যবস্থার উন্নতি ও জাতীয় উন্নয়নের জন্য শিক্ষকদের সম্মান ও মর্যাদা অপরিহার্য। শিক্ষকরা নৈতিকতা ও আদর্শের প্রতীক, তাই তাদের সম্মান করা মানে সমাজের নৈতিক মূল্যবোধকে সম্মান করা।
তিনি আরও বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষনে মুরাদনগরের কথা মনে পড়বে। যেখানেই থাকি মুরাদনগরের মানুষের কথা কখনো ভুলতে পারবো না। মুরাদনগর শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ২০২৪ সালের ১৭ নভেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি যেকোন বিপদ-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে তিনি মুরাদনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category