• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার

আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

“খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য,
ভ্রাতৃত্ব ও সুস্থ্য প্রতিযোগিতা বজায় থাকুক” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে ‘আমপাল প্রিমিয়ার লীগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে শুক্রবার আমপাল গ্রামের খেলার মাঠে জমকালো আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় “স্কুল বাড়ি একাদশ ক্লাব”কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “বন্ধু একাদশ ক্লাব”।
ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বদিউল আলম লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা।

স্পেন প্রবাসী মো: বশির আহামেদ ভুইঁয়া, মো: আবুল কাশেম ভুইয়া ও মো: জয়নাল হাজারীর আয়োজনে টুর্নামেন্টে ​আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক
আব্দুর রহিম ভূঁইয়া, ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার, ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, ৬নং ওয়ার্ড (আমপাল)। এছাড়াও টুর্নামেন্টটি সফল ও সুন্দরভাবে উপহার দিতে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বক্কর, ফয়েজ, রফিক, সোহেল মাজি, জামছেদ, রিফাদ ও শাওনসহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ এবং রানার্সআপ ‘স্কুল বাড়ি একাদশ ক্লাব’-এর খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় প্রধান অতিথি জনাব সৈয়দ মোস্তাক আহম্মেদ বলেন, “যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ঈদ উপলক্ষে এ ধরনের আয়োজন গ্রামবাসীর মধ্যে সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category