• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকবিরোধী সমাবেশ: মাদকের সাথে কোনো আপস নয়, জিরো টলারেন্স ঘোষণা বাঙ্গরায় পুলিশের অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার মুরাদনগরে কুখ্যাত মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ ৩ জন গ্রেপ্তার বাঙ্গরায় বিদেশী মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১২ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারী সহ ৩ জনের কারাদণ্ড মুরাদনগরে ৮০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার এফবিসিসিআইয়ের নবনির্বাচিত প্রশাসক ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা জানালেন এমআর গ্রুপের চেয়ারম্যান সিআইপি বজলুর রহমান মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name / ২৯১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

​কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমান উল্যাহ (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উত্তর আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করছিলেন। বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের উত্তর আমিননগর গ্রামের সেন্টু মিয়ার প্রজেক্ট সংলগ্ন মনু মিয়ার পুকুর পাড়ে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে আমান উল্যাহকে আটক করা হয়।
​পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আমান উল্যাহর নিকট থেকে ২৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২.৫ গ্রাম। গ্রেফতারকৃত আমান উল্যাহ উত্তর আমিননগর গ্রামের মো. মনু মিয়ার ছেলে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা (মামলা নং-০৭) রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category