• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

Reporter Name / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়-এর আয়োজনে বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সৈয়দা হাসিনা আক্তারসহ শিক্ষক শিক্ষার্থীরা।
র‌্যালি শেষে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি জাতের ৩টি গাছ রোপণ করা হয়।
এসময় সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই সঙ্গে প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবেও এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category