• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

কাজিয়াতল প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

মুরাদনগর, (কুমিল্লা) প্রতিনিধি।।

“খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ জুন ) বিকেলে দারোরা ইউনিয়নের কাজিয়াতল মাঠে বর্ণিল ও সুসজ্জিত আয়োজনে উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন হয়।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদের সরকারে পৃাষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বড় দল বনাম ছোট দল মধ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুরাদনগর উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন দরোরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রমিজ উদ্দিন মেম্বার, সফিকুল ইসলাম, কাউসার, ফরিদ উদ্দিন মুন্সি, সাবেক মেম্বার কবির হোসেন, জসিম উদ্দিন সওদাগর, দরোরা ইউনিয়ন যুবদলের সদস্য মো. ফেরদৌস, ফারুক, শাহজালাল, সাগর, সাকিল, আবুব্বকর, নাজমুল হাসান, সজিব, ইব্রাহিম, নাজমুল, প্রবাসী সাহিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদের সরকার বলেন,
এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে আমরা এ খেলার আয়োজন করেছি এবং সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। আমরা প্রতিবছর এধরনের আয়োজন করার চেষ্টা করবো। শুধু খেলাধুলা নয় সমাজের নানা রকম উন্নয়নমূলক কাজ করে যাবে এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
তিনি আরও বলেন, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে এবং আগামীতেও বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে এই সংগঠন।

খেলায় ছোট দলকে ১-০ গোলে হারিয়ে বড় দল চ্যাম্পিয়ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category