• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

কুমিল্লা ৯ আসনকে পুনর্বহাল ও লাকসামকে জেলার দাবিতে বিক্ষোভ

Reporter Name / ২৩৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আবদুল জলিল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাডভোকেট বদিউল আলম সুজনের নেতৃত্বে কুমিল্লা ৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

২ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় লাকসাম দৌলতগঞ্জ স্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি লাকসাম বাজার প্রদক্ষিন করে লাকসাম বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দেয়া বক্তব্যে এ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, লাকসাম মনোহরগঞ্জ আসন নিয়ে কারো কোন অভিযোগ ছিল না, বিনা উস্কানিতে অন্তবর্তিকালিন সরকারকে বিপদে ফেলার জন্য এই হটকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকের জনরোষ দেখে এই প্রস্তাবনা থেকে সরে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
একই সাথে লাকসামের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি লাকসামকে জেলা ঘোষণা করার জোর দাবিও জানান তিনি। বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের কর্মসূচীর পর নির্বাচন কমিশন কোন পদক্ষেপ না নিলে জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category