আনোয়ার আজিম, সীতাকুন্ড প্রতিনিধি।।
প্রায় ৪০ ঘন্টা জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হলো আট বছরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু জান্নাতুল নিসা ইরা।
গত ১লা মার্চ রবিবার সকালে কে বা কারা মেয়েটিকে সীতাকুণ্ডের কুমিরা মাস্টার পাড়া থেকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে নিয়ে গলা কেটে মৃত ভেবে পেলে যায়।পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে হাঁটতে দেখলে স্থানীয়রা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে দীর্ঘ চিকিৎসা অবস্থায় আজ রাত ৪:৩০ ঘটিকার তার মৃত্যু হয়। তার এই অপমৃত্যুতে বাড়ি এবং এলাকায় শোকের মতন চলছে।
এই ঘটনায় গতকাল মেয়েটির মা বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় হত্যার চেষ্টার মামলা দায়ের করেন।
সীতাকুন্ড সার্কেল অফিসার শাকিলা ইয়াসমিন সূচনা জানা এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে, তদন্ত চলমান, তদন্ত শেষে কারা এর সাথে জড়িত জানা যাবে।