• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার কথা রাখলেন ধর্মমন্ত্রী, শেষ হচ্ছে নৈরপাড়-এলখাল মানুষের ভোগান্তি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ ছাত্র: দুই ভাইয়ের মরদেহ উদ্ধার মধ্যচর হোগলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত ফয়জল হক মৃধা নিহাদ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১৫ জন গ্রেফতার সোনারগাঁয়ে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন গ্রেপ্তার ২

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ মামলার আসামী ‘কুখ্যাত ফারুক’ গ্রেপ্তার

Reporter Name / ২০১ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকার দলের সদস্য ‘কুখ্যাত ফারুক’ কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও ধর্ষণসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের সময় মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত, মোঃ ফারুক হোসেন (৪২), মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এ সময় ফারুককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category