• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

Reporter Name / ১২২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার মামলায় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল গ্রামের মোমেন মিয়া (৫০) এবং মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মো: বিল্লাল (৫৩)।

গ্যাস চুরির এই মামলায় দুই আসামি গ্রেপ্তার হলেও প্রধান আসামি ও ঘটনার মূলহোতা কোম্পানীগঞ্জ বাজারের আরএফএল ডিলার মামুন মিয়া রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

এদিকে পুলিশের হাতে আটককৃত বিল্লাল হোসেনের ভাই হেলাল মিয়া অভিযোগ করে বলেন আমার ভাই চুন কারখানায় শ্রমিকের কাজ করতো। বৃহস্পতিবার বিকেলে মামুন মিয়া আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সে আসল অপরাধী তাকে পুলিশ ধরলো না আমার ভাইকে সে ধরিয়ে দিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত মঙ্গলবার (১৬ জুন) অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুন কারখানা চালনার অপরাধে মামুন, মোমেন ও বিল্লালকে আসামী করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা পরিচালনা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা সেখানে অভিযান চালান।
অভিযানের সময় অবৈধ সংযোগের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস টি জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।
এ ঘটনায় ছয় মাসের গ্যাস বিল ও জরিমানা বাবদ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার এসআই আবদুল্লাহ আল মাসুদ বলেন, বিল্লাল হোসেনের পরিবারের অভিযোগ মিথ্যা। মামুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category