• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক

জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলায় প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন মীর হাছিনা নাজনীন। তিনি জেলার মুরাদনগর উপজেলার সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (২ জুন) কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুঃ রেজা হাসান ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত মে মাসে মুরাদনগর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছিলেন তিনি।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে জেলা বাছাই কমিটির যাচাই-বাছাই ও গুণগত মানদণ্ডের ভিত্তিতে তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। মূলত বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এই গৌরব অর্জন করেছেন।
জানাযায়, ২০১৩ সালে সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে শিক্ষতকার পেশা শুরু করেন মীর হাছিনা নাজনীন। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ২০২৪ সালে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবেও নির্বাচিত হন। এছাড়াও তিনি জেলা ও উপজেলা পর্যায়ে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
এই অর্জনে প্রধান শিক্ষিকা মীর হাছিনা নাজনীন তার বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category