• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

দুর্গাপূজা উপলক্ষে রায়পুরে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

ইয়াছিন আরাফাত আবির. রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান খান।

সভায় রায়পুর উপজেলার ১৩টি পূজা মণ্ডপের দায়িত্বশীলরা বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন আহমেদ ইমতিয়াজ, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া। এছাড়াও রাজনৈতিক দল, পূজা উদযাপন পরিষদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নাজমুল আলম মিঠু, পৌর বিএনপি সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, পূজা উদযাপন কমিটির সভাপতি হরিপদ পাল, সাধারণ সম্পাদক বলরাম মজুমদার, সাংবাদিক প্রদীপ কুমার রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি দপ্তরের প্রধানগণ।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category