• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার

নকলা পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

মো: রিয়াজ শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের নকলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার পৌর ভবনের সামনে এই অভিযান উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

এসময় স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপারভাইজার ফজলে রাব্বী রাজন, গার্ভেজ ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও মাসুদ মিয়াসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, পরিচ্ছন্নকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত তথা আইয়ামে জাহেলিয়ার যুগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ সর্বশক্তিমান মহান আল্লাহ প্রেরণ করেছিলেন। বিনয়, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতাসহ মানবিক সৎগুণের সর্বোচ্চ বিকাশ ঘটেছিল হজরত মুহাম্মদ (সা.)-এর মধ্যে। শ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হিসেবে তিনি ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সর্বকালে সর্বজন স্বীকৃত। তার সততার জন্য আরববাসীরা তাকে আল-আমিন বলে ডাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category