• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর মুরাদনগরে মানব পাচার মামলার আসামী লুনা গ্রেপ্তার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী মামলার আসামী কৃষকলীগ নেতা গ্রেফতার মুরাদনগরে মাদক কারবারিকে পুলিশে দিল জনতা বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে ই’য়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুনের অপপ্রচার: সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র-পূজা উদযাপন ফ্রন্ট সৌদির হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক

প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে চলাচলের গুরুত্বপূর্ণ চৌহদ্দী–নরসিংহপুর সড়কটি অবশেষে পাকা করনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকা এ সড়কটি এলাকাবাসীর জন্য ছিল এক নীরব দুর্ভোগের প্রতীক। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন ও দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতেন স্থানীয় জনতা। জনগণের ভোগান্তি দূর করতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেন ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার চৌহদ্দী–নরসিংহপুর সড়কের পাকা করনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধর্মমন্ত্রীর মামা সৈয়দ তৌফিক আহমেদ। উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।
স্থানীয়রা মন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহুদিনের অবহেলা কাটিয়ে অবশেষে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হলো। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category