• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

প্রান্তিক মানুষের দ্বাড়ে দ্বাড়ে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মশিউর রহমান বিপুল, কুড়িগ্রাম প্রতিনিধি।।

প্রতিটি দিন সকাল থেকে শুরু করে হাজারো ব্যাস্ততা উপেক্ষা করে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬- কুড়িগ্রাম (২) আসনে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শহিদুল ইমলাম,সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ভোগডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি ইউসুফ আলী,সাধারণ সম্পাদক মোজাফফর আলী,ছাত্রদলের সভাপতি শাহাজালাল সাগর,সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম-সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলার নয়টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চলে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ ও তার সহযোগীরা।

এ সময় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের দুর্দশায় পাশে থাকার অঙ্গীকার করেন।

দীর্ঘদিন রাজপথে লড়াকু নেতা হিসেবে পরিচিত আলহাজ্ব সোহেল হোসেন কায়কোবাদ,তিনি বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব ইনশাল্লাহ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category