• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

ফুলবাড়িয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের মতবিনিমায় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ।।

ফুলবাড়ীয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১২(সেপ্টেম্বর) পৌরসদরের বটতলা কাঁচা বাজার কার্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি মোঃ হযরত আলী আকন্দ এর সভাপতিত্বে ও বিএনপি নেতা এড. হুমায়ুন কবির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ মাসুদ, ময়মনসিংহ জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাখন, পৌর যবদলের সাধারণ সম্পাদক লুৎফুর কবির সালেক, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, শহীদ জিয়া স্মৃতি সংসদ সহ-সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আঃ করিম, প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতা আব্দুল করিম সরকার বলেন, বিগত সময়ে বিএনপি নেতাদের উপর অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে। এগুলো ক্ষমা করে দিয়ে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আমরা উন্নয়নের রাজনীতি করতে চাই এবং সকলের সাথে মিলে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। যেখানে মানুষের ভ্রাতৃত্ববোধ থাকবে, সম্মান থাকবে, কোন হানাহানি থাকবে না ন্যায় বিচার থাকবে। বিগত ফ্যাসিস্ট বেহায়া সরকার কোন উন্নয়ন করে নাই। উন্নয়নের নামে লুটপাট করে খেয়েছে। আগামীতে দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে ফুলবাড়ীয়াকে সর্বোচ্চ উন্নয়নে রাখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category