• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক

বাঙ্গরায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Reporter Name / ৬৭ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর আমিননগরের পান্ডব আলী শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিননগর গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ জামান মিয়া (৩৫) ও একই গ্রামের কাজম আলীর ছেলে মোঃ জামাল উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ওসি মো. আব্দুল কাদের এর নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন সহ সঙ্গীয়ফোর্স রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর আমিননগরের পান্ডব আলী শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জামান মিয়া ও মোঃ জামাল উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের নিকট রক্ষিত ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category