• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
মাদক ব্যবসায়ী বা তাদের গডফাদার সকলকেই আইনের আওতায় আনা হবে- ওসি মুরাদনগর বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল

বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেপ্তার 

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি ইমরান হোসেন প্রকাশ সুমন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান হোসেন প্রকাশ সুমন দৌলতপুর গ্ৰামের সানু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম এর নির্দেশনায় এসআই নাজিম উদ্দীন ও এএসআই আতিকুর রহমান সংগীয় ফোর্স‘সহ দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী ইমরান হোসেন প্রকাশ সুমনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে রক্ষিত ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ব্যাপারে কোনো আপস নেই। একই সঙ্গে তিনি সচেতন নাগরিকদের মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category