• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুন) উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কাগাতুয়া গ্রাম ও টনকী ইউনিয়নের বাইড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতি খোলা গ্রামের মৃত তুলসী দাস ঠাকুরের ছেলে পলাশ ঠাকুর (৩০) এবং চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলমের নির্দেশনায় পরিচালিত অভিযানে কাগাতুয়া এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ পলাশ ঠাকুরকে এবং বাইড়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ সোহেলকে আটক করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category