• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

মিথ্যা মামলা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

পতিত আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় হয়রানি ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মাসুম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিব হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা  স্বৈরাচার মুক্ত ও আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে বাস করছি। কিন্তু একটি মহল আওয়ামী দোসরদের পুনর্বাসন করার চেষ্টা করছে।  আওয়ামী লীগের দোসররা এখনো দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা তা হতে দেব না। এই বাংলায় আওয়ামী লীগের দোসরদের কোন ঠাঁই নেই। তার আরো বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয় ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে উনি বীরের বেশি দেশে ফিরে এসেছেন। যারা ষড়যন্ত্র করেছিল তারা আজ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু কিছু উপদেষ্টার ছত্রছায় এখনো ওনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুরাদনগরকে সন্ত্রাসী কায়দায় আবার ফিরিয়ে নেয়ার জন্য পায়তারা শুরু করেছে। তারা এখন এনসিপি লীগ হয়ে ফিরে আসছে। মুরাদনগরের মানুষ তা কখনোই মেনে নেবে। মুরাদনগরের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মেদ বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহাম্মেদ, ছাত্র দলের আহ্বায়ক খায়রুল কবির, কৃষক দলের সভাপতি নায়েব আলী, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পিংকু পোদ্দার, সহ-সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিজয় নেছার, ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category