• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী সমাবেশ

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

“মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের সামাজিক সংগঠন “পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদ” এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স হিসেবে কাজ করছি। মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা ডা. আলী হোসেন ও নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়াবহ হুমকি। তাই এই সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া বক্তব্য দেন পৈয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অলি মিয়া, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, সওকত হোসেন, হাজী আবু তাহের ও মাহাবুব মিয়া প্রমূখ।
মাদকবিরোধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category