• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মুরাদনগরের মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

 

​মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মুগসাইর গ্রামের উন্নয়ন ও মাদকদ্রব্যের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেন।
রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় ধামঘর ইউনিয়নের মুগসাইর গ্রামে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকারের নেতৃত্বে আয়োজিত এই সভায় স্থানীয় সচেতন নাগরিক ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।
আব্দুল জব্বার সরকারের সভাপতিত্বে ও অলি উল্লাহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল সরকার, সাদেকুর রহমান স্বপন, হাবিব মাস্টার, আলম মাস্টার, মনতাজ উদ্দিন সরকার, আশরাফুল ইসলাম ও হারুনুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, মাদক কেবল ব্যক্তি বা পরিবারের ধ্বংসই ডেকে আনে না, বরং পুরো সমাজকে কলুষিত করে। মাদকের বিস্তার রোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে। এছাড়া এলাকার তরুণ প্রজন্ম যাতে কোনোভাবেই মাদকের সংস্পর্শে না জড়ায়, সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং তাদের সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
​মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এলাকাবাসী।
এছাড়াও মুগসাইর গ্রামের যুব সমাজকে সাথে নিয়ে মানবিক সংগঠন গঠনের মাধ্যমে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং
গ্ৰামে চুরি, ডাকাতি, মারামারি, সহিংসতা নিরসন করে পরিবার ও সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রামের ৫টি ঈদগাহ একত্রিত করে ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আয়োজন একসাথে করার উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
এলাকাবাসী মনে করেন সার্বিকভাবে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে মুগসাইর গ্রাম একটি আদর্শ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ হিসেবে গড়ে উঠবে, যেখানে থাকবে নিরাপত্তা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category