• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে বসতঘরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০-১২ লাখ টাকার ক্ষতির শিকার হওয়া একটি নিরীহ পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবিএম সারোয়ার রাব্বী।
সোমবার (১ জুন) রাত ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনকে সান্ত্বনা দেন, খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত মোঃ মনির হোসেন জানান, আগুন তাদের নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র এবং কাপড়চোপড়সহ আনুমানিক ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে সোনাকান্দা গ্রামের মোঃ মনির হোসেনের বসতঘরে আকস্মিকভাবে আগুন লেগে যায়। এ সময় পরিবারের কেউ বাড়িতে উপস্থিত না থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বসতঘরটি সহ বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এই ভয়াবহ ক্ষতির খবর পেয়ে ওইদিন রাতেই মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দেখতে সোনাকান্দা গ্রামে ছুটে যান। সেখানে পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং ব্যক্তিগত উদ্যোগে পরিবারটিকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন। এছাড়াও পরিবারটিকে সরকারিভাবে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category