• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল-চৌমুহনী থেকে বাবুটিপাড়া পর্যন্ত চলাচলের একটি জনগুরুত্বপূর্ণ সড়কে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ করছেন।
পাহাড়পুর ইউনিয়নের শরমাকান্দা গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোঃ মোস্তাফিজুর রহমান।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পরামর্শে শনিবার উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট কলেজ থেকে পান্তি বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন প্রতিদিন যাতায়াত করে।
মোঃ মোস্তাফিজুর রহমানের এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা বলেন, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। জনগণের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে মোস্তাফিজুর রহমান এই রাস্তা সংস্কার করে দেন। আমরা ওনার এই মহতি কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া করি আল্লাহ যেন উনাকে নেক হায়াত ও দীর্ঘায়ু দান করেন।
এ বিষয়ে ইতালি প্রবাসী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমি ইতালিতে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের এলাকার রাস্তার এই দুরবস্থা দেখে এলাকার যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে পরামর্শ করি। উনাদের পরামর্শে জনগণের দুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে রাস্তার এই সংস্কার কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category