• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

মুরাদনগরে ইয়াবা কেনাবেচার সময় মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক কেনাবেচার সময় ইয়াবাসহ মোঃ শরীফ (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ শরীফ মুরাদনগর সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মোঃ জহির এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এএসআই কুসুম বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স ভুবনঘর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে মাদকসহ মোঃ শরীফকে আটক করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মুরাদনগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, একের পর এক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে মুরাদনগর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category