• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক বেচাকেনার সময় ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাঙ্গাটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল মিয়া (৩২), একই গ্রামের সাদেম মিয়ার ছেলে ইমন (২১) এবং সাতমোড়া গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ গাঙ্গাটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই মো. শামীম আহমেদ সহ সঙ্গীও ফোর্স সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালায়ে মাদকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৮৮০ টাকা উদ্ধার করে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে, একের পর এক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে মুরাদনগর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category