• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline
বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল মুরাদনগরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত মুরাদনগরে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে প্রবাসীর স্ত্রী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা মুরাদনগরে আল্লামা শাহ সুফি আব্দুল জলিল শাহ্ (রহঃ) এর ৬ষ্ঠ বার্ষিক ওফাত শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন কায়েস আহমেদ মীর তৃতীয়বার নেত্রকোনার শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ অফিসার আসাদুজ্জামান মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির প্রস্তুতিমূলক মতবিনিময় সভা দুই ডাকাতি মামলায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও শটগান মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর

মুরাদনগরে একই দিনে গলায় ফাঁস ও বিষপানে ২ জনের মৃত্যু

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে একই দিনে গলায় ফাঁস দিয়ে ও বিষপানে ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে গলায় ফাঁস দিয়ে আবুল খায়ের (৩৫) এবং ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বিষ পান করে রৌশন আলী (৪৮) আত্মহত্যা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর গ্রামের মৃত ছবির মিয়ার ছেলে মো. আবুল খায়ের (৩৫) শনিবার বিকেলে নিজ বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত তিন থেকে চার মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় তিনি প্রায়ই চিৎকার-চেঁচামেচি ও ঘরবাড়ি ভাঙচুরসহ অস্বাভাবিক আচরণ করতেন।
অন্যদিকে একই কৃষ্ণপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে রৌশন আলী (৪৮) শনিবার ভোরে কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category