• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছেন যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান এর নেতৃত্বে মুরাদনগর সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি টিম ও মুরাদনগর থানা পুলিশের একটি টিম অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের কেমতলী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালান যৌথ বাহিনী। এ সময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। পরিবহনের সম্ভব নয় বলে এক্সেভেটরেরটি জব্দ করা সম্ভব হয়নি।
এছাড়াও মুরাদনগর থানার সীমান্তঘেষা আফজাল কান্দি এলাকায় মুরাদনগর সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি টিম ও মুরাদনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাটি বহনে ব্যবহৃত আফজাল কান্দি গ্রামের ফরিদ মিয়ার ৩টি ড্রামট্রাক আটক করে তিতাস থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান বলেন, অনিয়ন্ত্রিত মাটি কাটার ফলে শুধু কৃষি জমিই নয় বরং কৃষকের জীবিকা, আমাদের অন্ন এবং জীববৈচিত্র্য আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সে কারণে উপজেলা প্রশাসন সব সময় এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category