• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদকবিরোধী সমাবেশ মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মুরাদনগরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা মুরাদানগরে হযরত সৈয়দ মরতুজ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর মুরাদনগরে অনুমোদনহীন ও খাদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা মুরাদনগরে মাদকের ডিলার শাহ আলম গ্রেপ্তার মুরাদনগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা মুরাদনগরে দুই মাদকসেবীকে ১৫ দিন করে সাজা দিয়ে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ( ১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জেল জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)
জানা যায়, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে মাদকসেবী ইমন ও নাজমুল কে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে ১৫ দিন করে জেল ও ২০০ টাকা করে জরিমানা করেন।
মাদকের সাথে জড়িত কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান মুরাদনগর উপজেলার ইউএনও এবিএম সারওয়ার রাব্বি ও মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category