• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মুরাদনগরে দুই সহস্রাধিক মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন খোকনের ঈদ উপহার বিতরণ

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে দুই সহস্রাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামে নিজ বাসভবনে এই ঈদ উপহার প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন খোকন।
​অনুষ্ঠানে জয়নাল আবেদীন খোকন ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজারেরও বেশি মানুষের প্রত্যেকের হাতে নগদ ৫০০ টাকা করে তুলে দেন।
​অর্থ বিতরণকালে তিনি বলেন, “সামর্থ্য অনুযায়ী নিজ এলাকার পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নগদ অর্থ গ্রহণ করতে পেরে নিম্নআয়ের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং জয়নাল আবেদীন খোকনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category