• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারোরা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ২২৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এলাকাবাসীর সহায়তায় পৃথক স্থান থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও বাজার ও নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাঁচারিকান্দি পাঁচকিত্তা গ্রামের মৃত কাশেমের ছেলে নাসির উদ্দিন (৩৮), মুরাদনগর সদরের কলেজ পাড়ার মৃত আঃ মালেকের ছেলে মোঃ জাকির হোসেন (৪৮) ও নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ জুয়েল (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ নোয়াগাঁও বাজার থেকে এলাকাবাসীর সহায়তায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ নাসির উদ্দিনকে গ্রেফতার করে। অপরদিকে এসআই সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ পৈয়াপাথর গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন ও মোঃ জুয়েলকে গ্রেপ্তার করে।
এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category