• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার নহল-চৌমুহনী থেকে বাবুটিপাড়া পর্যন্ত চলাচলের একটি জনগুরুত্বপূর্ণ সড়কে নিজস্ব অর্থায়নে সংস্কার কাজ করছেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল সরকার।
শনিবার উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর খাঁ বাড়ি থেকে শামসুর পুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়। এ রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ হাটবাজারের হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন প্রতিদিন যাতায়াত করে।
মুরাদনগরের সংসদ সদস্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পরামর্শে রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগ নেন দুলাল সরকার।
স্থানীয়রা জানায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হতো। জনগণের দুর্ভোগ লাঘবে ইট ও রাবিশ বিছিয়ে নিজ উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে এই রাস্তা সংস্কার করে দেন দুলাল সরকার।

বিএনপির যুগ্ন আহবায়ক ও ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল সরকার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পরামর্শে এলাকার  জনগণের দুর্ভোগ কমাতে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category