• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ( ১৩ জুন) দুপুরে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর পরই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একটি আম গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম সারওয়ার রাব্বি। এ সময় বিভিন্ন ফলজ ও ঔষধি চারা রোপন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোবাশ্বের হোসেন মিতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, বিএনপি নেতা হেদায়েত হোসেন সহ অন্যান্যরা।
উপজেলা সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মুরাদনগর উপজেলায় ধাপে ধাপে প্রায় ৪১ হাজার ৬ শত বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category