• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে: ধর্মমন্ত্রী মুরাদনগরে ৪৯ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার মুরাদনগরে শারদীয় দুর্গোৎসব: বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি মুরাদনগরে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবদল নেতাকে শোকজ সোনারগাঁয়ে মাদক, ডাকাতিসহ বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে ভাড়া বাসা থেকে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সৈয়দ মোস্তাক আহমেদ সোনারগাঁয়ে দুর্গাপুজায় সপরিবারে ভারতীয় উপ হাইকমিশনার

মুরাদনগরে রানীমুহুরী গ্রামে সরকারি জায়গা দখলমুক্ত করেছে প্রশাসন

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্ৰামে এলাকাবাসীর চলাচলের রাস্তা অবৈধভাবে দখল করা সরকারি হালট দখলমুক্ত করে লাল নিশানা স্থাপন করে দিয়েছে প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুরে সরকারি সার্ভেয়ার মো. শরিফুল ইসলাম ১ নং খাস খতিয়ানভুক্ত ৫২৬ দাগের ৮ শতক
সরকারি হালট পরিমাপ করে লাল নিশানা স্থাপন করে দেন।
জানা গেছে, এলাকাবাসী মিলে চলাচলের জন্য ওই হালটের উপর দিয়ে মাটি ফেলে রাস্তা তৈরি করে চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৃত ইউসুফ আলীর ছেলে জাকির ও নজরুল গং রাস্তার দুই পাশে তাদের জায়গা ভরাট করে চলাচলের রাস্তা সহ দখল করে ফেলে গাছ দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে এলাকাবাসীর চলাচলে বাধাগ্রস্ত হয়। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনের ধারস্থ হলে প্রশাসন সরকারি জায়গাটি দখলমুক্ত করে।
উপজেলা প্রশাসন জানান, সরকারি খাস জমি কোনোভাবেই দখল করে রাখার সুযোগ নেই।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category