• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরের বাঙ্গরা থানায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মুরাদনগরের বাঙ্গরা থানায় কথিত বান্ধবীসহ মাদক ব্যাবসায়ী রিগান গ্রেপ্তার গলাকাটা ইরার অবশেষে মৃত্যু  মুরাদনগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ মাদকসেবী গ্রেপ্তার শামীমা আক্তার রুবি সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় মুরাদনগরে মাদক বিক্রেতাকে পুলিশে দিলেন এলাকাবাসী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলির ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত

মুরাদনগরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।। 

কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ই মার্চ) বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান।

সহকারী কৃষি অফিসার নুরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আল মামুন রাসেল।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, ইখলাসুর রহমান, কৃষক হেলাল, ফাহিম, আবদুল জলিল, নয়ন মিয়া, মনু মিয়া, রুনা বেগম, মিনুয়ারা বেগমসহ প্রায় শতাধিক কৃষক কৃষাণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুর রহমান উপস্থিত কৃষক কৃষাণীদের উদেশ্যে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য সয়াবিন তৈল পরিহার করে সরিষার তেলকে ভোজ্য তেল হিসেবে ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category