• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
বাঙ্গরায় চাঞ্চল্যকর হত্যা মামলা ও পেশাদার অপরাধীসহ গ্রেফতার ৩ সোনারগাঁয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন হজের অব্যয়িত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ফেরত দেওয়া হবে – ধর্মমন্ত্রী মুরাদনগরে মাদক ঠেকাতে পুলিশ-জনতার মাদকবিরোধী সমাবেশ সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আলহাজ্ব সাবেদ আলী সোনারগাঁয়ে রামগোবিন্দের গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না- ওসি মুরাদনগর সোনারগাঁয়ে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ২ দেবিদ্বারে রোগী মৃত্যুর খবরটি গুজব, সুস্থ মা ও নবজাতককে ছাড়পত্র দিল হাসপাতাল মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

মুরাদনগরে ১৪ মামলার আসামী কুখ্যাত ডাকাত ‘আইনুল’ গ্রেপ্তার, হামলায় আহত ২ এসআই

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাত’কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার আপন বড় ভাই, আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য নুরুল ডাকাত কৌশলে পালিয়ে যায়। নুরুল ডাকাতের বিরুদ্ধেও রয়েছে হত্যা ও ডাকাতি সহ ৪টি মামলা।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনাল হক ওরফে আইনুল (৩৮) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তার আঘাতে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার আপন বড় ভাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নুর ইসলাম ওরফে ‘নুরুল’ ডাকাত (৪৬) কৌশলে পালিয়ে যায়।
মুরাদনগর থানার চার্জ অফিসার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সদস্য আইনুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনুলের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে। বর্তমানে একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মাদক ও ডাকাতি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category