• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

মুরাদনগরে ৩৬ টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

‘সরকারি গুদামে কৃষকের ধান,  বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহ শুরু করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা খাদ্য বিভাগ।

সোমবার (৫ই মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মুরাদনগর খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জনাব মো. আবদুর রহমান।

খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে এ বছর ৩৬ টাকা কেজি ও ১৪৪০ টাকা মন দরে প্রতিজন কৃষকের নিকট থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ। এ বছর মুরাদনগর উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৪৫ মেট্রিক টন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিম মিয়া, মুরাদনগর সরকারি খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত সেনগুপ্ত, উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসা কৃষকরা।

মুরাদনগরে শুরু হওয়া ধান সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানা যায়। এবছর কৃষকের এ্যাপ ও উপজেলা কৃষি অফিসের নিবন্ধিত কৃষক তালিকার কৃষকদের থেকে আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে এবং ধানের মূল্য সরাসরি কৃষকের নিজস্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category