• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন মুরাদনগরের হাছিনা নাজনীন মুরাদনগরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার ক্ষতি: মধ্যরাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বাঙ্গরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি’র দোয়া মাহফিল ঘোড়াশাল প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ শতাধিক রোগী বাঙ্গরায় ৪ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেফতার বাঙ্গরায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি মিন্টু গ্রেফতার জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে দুই হজযাত্রীর যাত্রা নিশ্চিত করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এলাকাবাসীর সহায়তায় মাদক কারবারি আটক

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।। 

কুমিল্লার মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে ৪ জন অসহায় দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. দুলাল সরকার।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মুগসাইর গ্রামের তার নিজ বাড়িতে আব্দুল কুদ্দুস, মোঃ লিটন, আবুল হোসেন ও জাহাঙ্গীরের হাতে ৪টি অটোরিকশার চাবি তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ধামগঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা প্রবাসী বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, ধামঘর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামীম সরকার, ধামঘর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইসমাইল সরকার সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অটোরিকশা পেয়ে মুগসাইর গ্রামের অটোরিকশা ড্রাইভার আব্দুল কুদ্দুস বলেন, আগে ভাড়া গাড়ি চালাইতাম। তাতে সংসার চালাইতে কষ্ট হতো। এখন বিএনপি নেতা দুলাল সরকার আমাদেরকে অটোরিক্সা কিনে দিছে, এর মাধ্যমে কামাই করে পরিবার-পরিজন নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারমু।
আরেক অটোরিক্সা ড্রাইভার মোঃ লিটন বলেন, আগে ভাঙ্গাচোরা অটোরিকশা চালিয়ে কোনো রকম ভাড়া মেরে কোন রকমভাবে সংসার চালাতাম। ভাঙ্গাচোরা অটোরিক্সার কারণে অনেকে আমার অটোরিকশায় উঠত না। ফলে তিন বেলা ঠিকমতো খেতেও পারতাম না। এখন বিএনপি নেতা দুলাল সরকার আমাকে নতুন অটোরিকশা দিয়েছে। এই অটোরিকশা চালিয়ে আমি এখন আয় করবো তা দিয়ে সংসার চালাবো। দোয়া করি আল্লাহ উনাকে আরো বেশি করে মানুষকে সাহায্য করার তৌফিক দান করুন।
উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক
মো. দুলাল সরকার বলেন, মুরাদনগরের গণমানুষের নেতা ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশনায় সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ ৪ জন অসস্বচ্ছল মানুষের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়। আমরা আশা করি এই অটোরিক্সা যারা আজকে পেয়েছে তারা রিক্সা চালিয়ে এই পরিবারগুলো স্বাবলম্বী হবে। তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শুধুমাত্র খাবার সামগ্রী দিয়ে দারিদ্র্য নিরসন করা সম্ভব নয়। প্রয়োজন টেকসই উন্নয়ন। তাই অসচ্ছল পরিবারের মাঝে অটোরিক্সা বিতরণ করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষগুলোকে এভাবে অসহায় মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category