• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে চুরির মামলায় একজন গ্রেফতার মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক একরামপুরে গ্রামবাসী-প্রবাসীদের উদ্যোগে সোলার স্ট্রিট লাইট স্থাপন মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম(৫১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুমিল্লা কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ নজরুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামিলীগ মুরাদনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা সহ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদদ দিয়ে আসিতেছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ উক্ত আসামীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংঘটনের নেতাকর্মীগণ মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে জলিল মিয়া মসজিদ এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করিয়া বিভিন্ন ধরনের স্নোগান দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বলে তার বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক মামলা রুজু করা হয়। রবিবার অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি বিশেষ টিম।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category