• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ফলের আড়তের কর্মচারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি মুরাদনগরে সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৪, আটক-১ আমপাল প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ‘বন্ধু একাদশ ক্লাব’ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মুরাদনগর থানা গড়তে চান নবাগত ওসি মুরাদনগরে শিখন ঘাটতি পূরণে সাপ্তাহিক ছুটির প্রথম শনিবারের ক্লাস অনুষ্ঠিত মুরাদনগরে সড়কের সৌন্দর্য বর্ধনে তরুণদের উদ্যোগ, ২০০ বৃক্ষ রোপণ বাঙ্গরা বাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার প্রতিশ্রুতি রক্ষা করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, উচ্ছ্বসিত স্থানীয় জনগণ মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ীতে হামলা,আহত-৪ মুরাদনগরে কিশোরীকে অপহরণের চেষ্টা, বাধাঁ দেয়ায় মামাকে মারধর

যশোরে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

Reporter Name / ২৫৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

মানিক হোসেন, যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের ডিবির অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)

ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং—ট-১-২১৭৭) চাঁচড়া টু পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই (নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category