• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

আবদুল জলিল লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি।।

কুরআন – সুন্নাহ ভিক্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে ৩ অক্টোবর শুক্রবার বিকালে লাকসাম শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ ভিআইপি লাউঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলার কাউন্সিল সম্পূর্ণ হয়েছে।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিক।

কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন, ইসলামিক যুবফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফ্রন্টের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি মাওলানা মঈন উদ্দিন ভূঁইয়া আজমী।
কাউন্সিলে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বারাকাত বাগ দরবার শরীফের পীর ছাহেব মাওলানা আবদুল করিম, ইসলামিক ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার দপ্তর সম্পাদক ও জেলা যুবফ্রন্টের সচিব এম, হেলাল উদ্দীন, লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী সাইফুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বাকার ছিদ্দিক বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি নির্বাচন মুখি রাজনৈতিক দল।
আমরা কুরআন সুন্নাহ ভিক্তিক ইসলামী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করায় আমাদের মূললক্ষ্য।
পারিবারিক ও রাষ্ট্রিয় জিবনে কুরআনুল কারিমেকে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, পীর মাশায়েখ সুফিবাদ সুন্নি জনতা ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে।
বর্তমান একটি গোষ্ঠী ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে।
তিনি সকল ভেদাভেদ ভূলে গিয়ে সুন্নি জনতাকে ঐকবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এইছাড়াও তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি নির্বাচনমুখি রাজনৈতিক দল। আগামি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে বলে তিনি জানান।

কাউন্সিলে দ্বিতীয় পর্বে হাফেজ মাওলানা আবুল কাশেম ভূঁইয়াকে সভাপতি, মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্টের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category