• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

লালমনিরহাটে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন, অপেক্ষমান ৩ জন

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে যোগ্যতা আর মেধার ভিত্তিতেই পুলিশে চাকরি পেলেন ১৭ জন তরুণ-তরুণী। একইসঙ্গে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৩ জনকে।

“চাকরি নয়, সেবা”—এই মূলমন্ত্রকে সামনে রেখে জুন-২০২৫ এ অনুষ্ঠিত হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে নিয়োগ পরীক্ষা। জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্বে ছিলেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে ধাপে ধাপে পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক ও লিখিত পরীক্ষার পর অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় পুলিশ লাইন্স ড্রিল শেডে। সেখানেই মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় অনেক প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের দাবি, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দিয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হলো লালমনিরহাটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category