• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

ছাতক( সুনামগঞ্জ) প্রতিনিধি।।

ছাতকের সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

সমতা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিন শান্তর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন, পৌরনীতি বিভাগের প্রভাষক এম সিতাব আলী , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমুখ।

নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শৃঙ্খলা ও নিয়মানুবর্তীর মাধ্যমে একজন শিক্ষার্থী শিক্ষাজীবনে সফলতা নিয়ে আসে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ।

তাই উচ্চ শিক্ষা অর্জনে অনুশীলন ও অধ্যাবসায়ের প্রতি গুরুত্ব দিতে নবাগত শিক্ষার্থীদের প্রতি আহ্বান করেন বক্তারা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক রুহুল আমিন, আইসিটি বিভাগের প্রভাষক ফজলুল হক তোফায়েল , সিনিয়র শিক্ষক মাওলানা একেএম মহিউদ্দিন , তপন চন্দ্র দাস, জমির উদ্দিন প্রমুখ।

নবাগত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন শিউলি আক্তার।
দ্বাদশ শ্রেণির ছাত্র সায়মা আক্তার, নাঈম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নাঈম আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category