• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

সুনামগঞ্জ-১ আসনে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের গণসংযোগে জনস্রোত

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার মধ্যনগর) আসনে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্যফেরত তরুণ রাজনীতিক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। মাঠে নেমে তিনি ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

সম্প্রতি তিনি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর, কলকতখাঁ, ভীমখালী, নোয়াগাঁও, কারেন্টের বাজার ও লাল বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এ সময় ব্যারিস্টার লিটন বলেন,

তিনি স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও প্রবাসী পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা অভিযোগ, সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত চাহিদা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে তৃণমূল পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে যুগোপযোগী উন্নয়ন করবেন।

এলাকাবাসী জানান, ব্যারিস্টার লিটনের যোগ্যতা, সততা ও প্রবাসজীবনের অভিজ্ঞতা সুনামগঞ্জ-১ আসনের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তরুণ প্রজন্মও তাঁর নেতৃত্বে আশাবাদী। প্রবাসীদের সন্তান হিসেবে তিনি দেশের বাইরে থেকেও বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য কাজ করেছেন বলেও অনেকে উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসজীবনের অভিজ্ঞতা, আধুনিক দৃষ্টিভঙ্গি ও তরুণ নেতৃত্বের গুণাবলি তাঁকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করেছে। তাঁর নেতৃত্বে বিএনপির মাঠ পর্যায়ে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় মাঠে সক্রিয় রয়েছেন ব্যারিস্টার লিটন এবং তৃণমূল পর্যায়ে দলের সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছেন তিনি।

তৃণমূলের নেতাকর্মীরাও তাঁর কর্মদক্ষতা ও সাংগঠনিক নেতৃত্বে উজ্জীবিত। তারা মনে করেন, প্রবাসে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা স্থানীয় উন্নয়নে বাস্তব প্রয়োগ করতে সক্ষম হবেন তিনি। অপরদিকে বিএনপির সমর্থকরা বলছেন, ব্যারিস্টার লিটনের মতো যোগ্য, উদ্যমী ও সৎ নেতা সামনের নির্বাচনে দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, যদি বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয়, তবে ব্যারিস্টার লিটন সুনামগঞ্জ-১ আসনে অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হতে পারেন। তাঁর সৎ ভাবমূর্তি, পরিষ্কার বক্তব্য ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি তাঁকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category